প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 10:13 AM
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩০ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ) এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার এর পরিচালক ও ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড হিউম্যানেটিজ অনুষদের ডিন প্রফেসর ড. রমা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।
অরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীগণ। অরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...