...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 9:56 AM

...
‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া News Image

এমরান হোসেন বাপ্পি

“আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে” এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।” এমন লেখা লিখে কুমিল্লার চৌদ্দগ্রামে ডাঃ খাইরাতুন হিসান কেয়া নামে এক নারী চিকিৎসক তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন। এর আগে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে নরমাল ডেলিভারি করানোর সময় এক নবজাতককে মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে স্থানীয়

কিছু গণমাধ্যম কর্মীর ব্যাক্তিগত সোস্যাল মিডিয়াতে খবরটি ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা গেছে, ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলা শুভপুর ইউনিয়নের খামারপুষ্কুরুনী গ্রামের ওমান প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তারের প্রসব ব্যাথা উঠলে তারা চৌদ্দগ্রামের (আল নুর) নামে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে এলে ডাঃ খাইরাতুন হিসান কেয়া দিনভর নরমাল ডেলিভারি চেষ্টা করে, এক পর্যায়ে বিকেলে প্রসূতি নাজমা আক্তারের কন্যা সন্তান হলেও, কপালে ধারালো অস্ত্রের আঘাত জনিত কারণে মৃত্যু হয় নবজাতকটির। এ ঘটনায় ডাঃ খাইরাতুন হিসান কেয়া ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে তার ব্যাক্তি ফেইসবুক পেইজ (উৎ.কযধরৎধঃঁহ ঐরংধহ শবুধ) এই লেখা লিখেন।  পুরো লেখাটি পাঠকদের জন্যে হুবহু তুলে ধরা হলো। “নাজমা রুগী আমার কাছে আরো ২ দিন আগে ভোর বেলা আসে, আমি তখন একটা নরমাল ডেলিভারি করছিলাম। তখন ওর ব্যথা আসে যায় এমন। আল্ট্রা

রিপোর্ট ভালো। আমি জরায়ুমুখে ক্যাথেটার করে দেই যেনো এটা সুন্দর খুলে যায়। ওর জরায়ুমুখ পুরোটা খুলে ক্যথেটার পরে যায় দুপুর ১২ টায় এরপর আ মরা আস্তে আস্তে স্যালাইন শুরু করি ব্যথা বাড়ার জন্য।। আমি সব সময় রুগীদের বলি না পারলে আগে বলে দিও যে পারবা না, কারন জোর করে নরমাল ডেলিভারি করানো সম্ভব না।। আর বাচ্চার মাথা নিচে নেমে আসলে সিজার করেও রুগীর অবস্থা খারাপ হয়। ওকে ব্যায়াম করতে বলে আসলাম।। আমি আবার দুপুর ১:৪৫ মিনিটে ওর কাছে যাই তখন ওর চাপের সাথে বাচ্চার মাথা দেখা যায়।এর একটু পর থেকেই রুগী ব্যথায় আর চাপ দিতে পারছিলো না।। আমরা বাধ্য হয়ে যখন আর পারছিলাম না তখন ওকে কুমিল্লা রেফার করি।। যে বাচ্চা আমি এখানে ডেলিভারিই করতে পারলাম না, ঔ বাচ্চার মাথায়

আমি আঘাত দিলাম কিভাবে!!! আমাকে বলেন??!!!..... আর একজন লিখলেন আমি নাকি ভর্তি হওয়ার সাথে সাথে ওনাকে পিটোসিন দিসি, তাই উনার বাচ্চা পেটে মারা গেসে!!!কি প্রমান আছে আপনার কাছে!!!??? আপনার বাচ্চা পেটের মধ্যে মারা গিয়েছিলো।। আমি সেটা নরমাল ডেলিভারি করে দিয়েছি ৫ ঘন্টা সময় নিয়ে।। কোন ধরনের ইপিসিয়োটমি

না দিয়ে, যেনো ছিড়ে না যায়।।। আমি নিজে দাড়িয়ে থেকে নরমাল ডেলিভারি করেছি।। আপনারা কতবড় নিমকহারাম মানুষজন।। আমি কাদের উপকার করলাম এতোদিন!!!... এখন থেকে ঐ মূহুর্ত থেকে আমি বলে দিচ্ছি যে সব রুগী ৫ মাসের পর থেকে আমার ফলোআপে থাকবে শুধু তাদের দযি়ত্ব আমি নিবো।।অন্য কারো রুগী আমার কাছে আসবেন না, দয়া করে।। আমি তাদের দেখবোও না,ডেলিভারি ও করবো না।।।্য়ঁ ড়ঃ;আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেনো উঠছে না, পানি কেনো ভাঙছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।।। এ লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার সকালে তিনি তার পেইজ থেকে লেখাটি ডিলিট করে দেন।

ভুক্তভোগী নাজমা আক্তারের প্রবাসী স্বামী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, “বিয়ের পর আমার প্রথম সন্তান জন্ম নেবে—এ নিয়ে আমি খুব আনন্দিত ছিলাম। কিন্তু চিকিৎসকের অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়েছে বলে আমরা মনে করি। আমার স্ত্রী এখনও আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় চিকিৎসাধীন। পুরো পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায়

পাঠিয়ে দেন। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে

তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা জানান।

ফেইসবুক পোস্টের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন, এরপর একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য নিয়ে, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, এটা কোনো ডাক্তারের ভাষা হতে পারে না। তিনি কি কারণে এমন আচরণ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে এই ধরণের লেখা

লিখেছেন তা আমরা খতিয়ে দেখছি। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir