প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2026, 9:58 AM
চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের বড় স্টেশন লোকো কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বুধবার ৭ অক্টোবর বিকেলে কোস্টগাড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আব্দুর রহিম, ফারহান রানা ও জয় যৌথভাবে দীর্ঘদিন ধরে এই মাদকের কারবার চালিয়ে আসছে।অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ফারহান রানা ও জয় ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...