প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:28 AM
অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করছে বুড়িচংয়ের আলোকিত যুব উন্নয়ন সংস্থা
কাজী খোরশেদ আলম
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৭ জানুয়ারি (শনিবার) বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার, মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে ভীষণ খুশি এতিম শিশু জেহাদ । সে জানায়, কয়েক দিন আগে সূর্যের দেখা না থাকায় প্রচণ্ড শীতে হাত-পা কুঁকড়ে যাচ্ছিল। রাতে ঠিকমতো ঘুমানো যেত না। কম্বল পাওয়ায় এখন থেকে রাতে স্বস্তিতে ঘুমাতে পারব। আরেক এতিম শিশু বলে, ' আলোকিত যুব উন্নয়ন সংস্থা " আমাদের জন্য যে ব্যবস্থা করেছে, তাতে আমরা খুব খুশি।'
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।
বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ভালো কাজে ব্যস্ত থাকা সৌভাগ্যের নিদর্শন।
মানুষের পরিচয় মেলে তার কাজে। ভালো মানুষ ভালো কাজে ব্যস্ত থাকে, মন্দ মানুষ অসৎ কাজে লিপ্ত থাকে। সবসময় ভালো কাজে ব্যস্ত থাকা সৌভাগ্যের নিদর্শন। আর কেউ যখন খারাপ কাজে ব্যস্ত থাকবে, বুঝতে হবে শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। যখন কারও ভালো কাজের সুযোগ হয়, তখন বুঝতে হবে মহান আল্লাহ তায়ালা তার ওপর সস্তুষ্ট। সাংবাদিক ও কলামিস্ট জাহাঙ্গীর আলম জাবির সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এসব আয়োজন করে থাকে। আমি আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও জাহাঙ্গীর আলম জাবিরকে ধন্যবাদ জানাই।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া, বুড়িচং প্রেসক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য ডাঃ ফৌজিয়া রিজনা, সদস্য মোসা: সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ ও মোঃ সুলতান।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবির এর আম্মা মরহুমা জহুরা খাতুন,মামা ফকির আব্দুস সালাম রহ: সহ দাদা-দাদী ও নানা- নানীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...