প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:25 AM
ব্রাহ্মণপাড়ায় সাজা ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মাহবুব আলম, মো. নায়েব আলী ও মো. আল আমিন নামের বিভিন্ন মেয়াদে সাজা ও পরোয়ানাভুত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া ও সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাহবুব আলম নাইঘর উত্তরপাড়া গ্রামের তারু মিয়ার ছেলে, মো. নায়েব আলী জিরুইন গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও মো. আল আমিন একই গ্রামের মো. নসু মিয়ার ছেলে। তাদের মধ্যে মাহবুব আলম একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া অন্য দুজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ও ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন, ডিএমএ মজিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার তিনজনই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...