প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jan 2026, 10:00 AM
লালমাইয়ে কৃষিজমির মাটি কাটায় তিন লাখ টাকা জরিমানা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন ৪টি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করে এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের তিন লক্ষ টাকা অর্থদণ্ড দেয়।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা বলেন, “কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভুশ্চি বাজার এলাকায় অভিযানে যাই। সেখান থেকে ৪টি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ট্রাক মালিকদের কাছ থেকে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...