প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:14 AM
লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান, ট্রাক্টর জব্দ
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন ১টি ট্রাক্টর জব্দ করে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের কিসমত চলুন্ডায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা বলেন, “কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে কিসমত চলুন্ডায় অভিযানে যাই। সেখান থেকে ১টি ট্রাক্টর জব্দ করা হয়। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...