প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:54 AM
হাইওয়ে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে ডিআইজির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সীমিত সংখ্যক জনবল নিয়েও হাইওয়ে পুলিশ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে সেবা দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় হাইওয়ে পুলিশের সদস্যদের আরও বেশি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্সুপূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ।
বৃহস্পতিবার কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভাকালে তিনি এ আহ্বান জানান। মতবিনিময় শেষে তিনি কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় ডিআইজি মহোদয় মহাসড়কে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার হাইওয়ে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...