প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:49 AM
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকাভারী ইমারজেন্সী প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট এর আওতায় প্রদর্শনী ভুক্ত কৃষক কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে বিভিন্ন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের ৪২ জন কৃষাণ-কৃষাণীদের মাঝে উপকরণ ও প্রদর্শনী বিতরণ করা হয়। এছাড়া উপকরণ হিসাবে প্রত্যেককে ২০ প্রকারের সবজি বীজ, ৬টি করে ফলের চারা, জৈব ও রাসায়নিক সার, নেট, ঝাঁঝড়ি, বীজ সংরক্ষণের জন্য ড্রাম ও সাইনবোর্ড বিতরণ করা হয়। প্রদর্শনী বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল মতিন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমান, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ তফাজ্জল হোসেন, শামীমুল ইসলাম, রেদোয়ানুর রহমান মোজাম্মেল হোসেনসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল মতিন বলেন, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণের আগে কৃষাণ-কৃষাণীদের মাঝে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এই বাগানের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে সবজি বিক্রি করে লাভবান হওয়া যায়। আশা করা যাচ্ছে আবহাওয়া ও সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...