প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:22 AM
বাইউস্টে “বিজনেস উইক ২০২৬”এর জমকালো আয়োজন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর উদ্যোগে এবং বাইউস্ট বিজনেস ক্লাব-এর আয়োজনে ৬ ও ৭ জানুয়ারী দুই দিনব্যাপী “বিজনেস উইক ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, পেশাদারিত্ব এবং বাস্তবমুখী ব্যবসায়িক দক্ষতা বিকাশের লক্ষ্যে বিজনেস উইক ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতা, এসএমই প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন পণ্য ও সেবা সংবলিত স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপাচার্য মহোদয় বিভিন্ন প্রতিযোগিতামূলক সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও একাডেমিশিয়ানদের সঙ্গে "পাওয়ার টকস"-এ অংশগ্রহণের সুযোগ লাভ করে, যা তাদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ব্যবসায় অনুষদের-এর ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান। অনুষ্ঠানের সমাপনী পর্বে ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান ও বাইউস্ট বিজনেস ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা, উপস্থিত সকল সম্মানিত অতিথি, শিক্ষকবৃন্দ, স্পন্সর ও টাইটেল স্পন্সর—অঈঞ ঊফঁপধঃরড়হ ধহফ ঠরংধ ঈড়হংঁষঃধহঃ, ঋধপব ঃযব চবড়ঢ়ষব, ঝঊখ, গঁংঢ়ধহধ, জবমবহ অপধফবসরধ, ঝশরহহড়, গড়লড়, উড়ঃ ওঃ এবং জধরহফৎড়ঢ়—এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...