প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Jan 2026, 8:48 PM
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার সিবিআইয়ের তলব পেলেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়। আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে হবে তাকে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অনুষ্ঠিত হয় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর একটি সমাবেশ। সেখানেই ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ প্রাণ হারান অন্তত ৪১ জন। আহত হন শতাধিক মানুষ। ওই মর্মান্তিক দুর্ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দেয়। ঘটনার পর গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি জে কে মহেশ্বরী ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি নজরদারি কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগিকে। কমিটিতে আরও রয়েছেন দুইজন আইপিএস কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় কারুরের পদপিষ্ট কাণ্ডে এবার থালাপতি বিজয়কে তলব করল সিবিআই। আগামী ১২ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই ঘটনায় এর আগে মাদ্রাজ হাই কোর্ট দক্ষিণী তারকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করে ভর্ৎসনাও করেছিল। অন্যদিকে বিজেপির একাংশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও তোলা হয়েছে। ক্রমাগত সমালোচনার মুখে পড়ে সম্প্রতি কারুরের ওই ‘অভিশপ্ত’ সমাবেশে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন থলপতি বিজয়। নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...