...
শিরোনাম
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ⁜ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ⁜ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার। ⁜ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র ⁜ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ⁜ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার ⁜ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন ⁜ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে ⁜ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:16 AM

...
গ্যাসের স্বল্পতায় কুমিল্লার মানুষ দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুর ১২টায় কুমিল্লার সাধারণ মানুষের চুলার গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুমিল্লা মহানগরীর বাসাবাড়িতে দিনের বেলায় গ্যাস সরবরাহের মারাত্মক সংকটের বিষয়টি তুলে ধরেন।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থরা চরম কষ্টের মধ্যে দিন পার করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাখরাবাদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে বাখরাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী মো. ফজলে আলম বলেন, একটি সিএনজি পাম্পে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তা প্রায় এক হাজার গৃহস্থালি চুলার সমপরিমাণ। কুমিল্লায় বর্তমানে ৪৩টি সিএনজি পাম্প রয়েছে। এছাড়া গ্যাস সংযোগের সময়কার লাইন ব্যবস্থাপনার সঙ্গে বর্তমান ব্যবহারের ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে নতুন করে গ্যাস লাইন প্রতিস্থাপন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রার সঙ্গে গ্যাস সরবরাহ ব্যবস্থার সম্পর্ক রয়েছে। শীতের তীব্রতা কমলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। তবে জাতীয়ভাবে সিএনজি, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়, যেখানে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।

বৈঠক শেষে বাখরাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার সামনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই আমি তাৎক্ষণিকভাবে এখানে এসেছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও শৈত্যপ্রবাহ কেটে গেলে পরিস্থিতির উন্নতি হবে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ, আমানউল্লাহ, আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে কাজী দ্বীন মোহাম্মদ রাজগঞ্জ বাজারে গণসংযোগ করেন। তিনি বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কা ও জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,  একদিনেই  ৯৩ গ্রেফতার
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...

মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...

৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...

কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
➤ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
➤ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
➤ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার।
➤ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র
➤ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
➤ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
➤ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন
➤ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir