প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:23 PM
ব্রাহ্মণপাড়ায় ১৪৭ পিস ইয়াবা নিয়ে মা-ছেলেসহ তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি ও মা ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দোতলায় আরও অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিস এবং অপরজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মিল্লাত (২০) এবং তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫)।
রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...