...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 3 Jan 2026, 11:06 PM

...
কুমিল্লার ১১টি আসনে ৭৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ যাচাই-বাছাই শেষ, ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল News Image

আয়েশা আক্তার

কুমিল্লার ১১টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিন আজ। যাচাই শেষে মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: রেজা হাসান।

শনিবার (৩ জানুয়ারি ) মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এদিন এসব আসনে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল (অবৈধ) ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিমের (স্থগিত), আমজনতার দল মো. মাসুদ রানা (অবৈধ), বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন (অবৈধ) ঘোষণা করা হয়।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এনসিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজীর মনোনয়ন (অবৈধ), বাসদের কামরুন নাহার সাথী (অবৈধ)।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মুক্তিজোটের সজল কুমার কর ও স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বাসদের মোহাম্মদ আলী আশরাফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র সামিরা আজিম দোলা (বাতিল), রশিদ আহমেদ হোসাইনী (বাতিল), জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল (বাতিল), স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক (বাতিল), মোহাম্মদ মফিজুর রহমান (বাতিল)।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) বিএনপি থেকে মোবাশ্বের আলম ভূঁইয়া ও স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসামুমনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়, যা জেলার মধ্যে সর্বাধিক।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “কুমিল্লায় ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir