প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:48 PM
বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
সভাপতি মাসুদ, সম্পাদক সুজন ও সাংগঠনিক সম্পাদক সৌরভ
সুজন মজুমদার
সাংবাদিকতার আদর্শ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার জনপ্রিয় সাংবাদিক সংগঠন বরুড়া থানা প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে বরুড়া পৌরসদরের ফেয়ার হসপিটালের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও আন্তরিকতা।
ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ মজুমদার (দৈনিক যায়যায়দিন), সাধারণ সম্পাদক সুজন মজুমদার (দৈনিক দেশ রূপান্তর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ লোধ (দৈনিক কালবেলা)।
এছাড়াও নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার (দৈনিক ঢাকা) সহ-সভাপতি শরীফ বিন ওয়াহাব ( দৈনিক যুগান্তর) সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (কুমিল্লার ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম (ভোরের ডাক) সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নিজামী (দৈনিক সংগ্রাম) প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম (জাগ্রত টিভি) অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মীর (মর্নিং ২৪) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নয়ন দেওয়ানজী (স্বদেশ জার্নাল) ও সমাজকল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন (গণজাগরণ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আরিফ আজগর (ঢাকা পোস্ট), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), সজিবুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), আরাফাত হোসেন (জি টিভি) ও আনজার শাহ ( পল্লী সমাচার)।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হোসেন সাজু (প্রেজেন্ট টাইমস) ও মাহবুব কবির (সমাজ কণ্ঠ)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের প্রতিনিধি ডা. তারেক হোসেন।
নির্বাচন শেষে রেড উইং রেস্টুরেন্টে প্রীতিভোজ, ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ২০২৬ু২০২৭ সেশনের নির্বাচন কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে। নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়া থানা প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...