প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:39 PM
কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন বৈধ
বুড়িচং প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. এড. মোবারক হোসাইন এর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের যাচাই বাছাইয়ে উক্ত মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা-৫ নির্বাচনী আসনের আসন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক এড. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম,বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়তের মো. রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামি বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বুড়িচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, সাবেক ডিজিএম ইঞ্জি. মুনতাকিম,আসমাজ সেবক আ. মতিন খান, এড. বেলাল হোসেন, আমানত উল্লাহ মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, শ্রমিক কল্যাণ নেতা সোলায়মান পাটোয়ারী, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী ও মোঃ কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, বুড়িচং পৌর আমির মো.তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, অধ্যাপক মোঃ রবিউল আলম, রমজান আলী,সাইফুল ইসলাম,মাওলানা আজম ফেরদাউস, আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ বলে ঘোষণা হওয়ায় পরে নেতৃবৃন্দরা এক ফটো সেশনে মিলিত হন। এদিকে, গতকাল ৩ জানুয়ারী দিন ব্যাপী কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. এড. মোবারক হোসাইন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ফকির বাজার, মাশরা, পাহাড়পুর, পিতাম্বরে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনু...
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জা...
এমরান হোসেন বাপ্পিআগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় জোটের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেঢাকা থেকে...
নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লা...
ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি...
সজিব মাহমুদ।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রা...
জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত জুলাই মাস...
ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয়...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি, মাদক সেবনের দ...