...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 7:46 AM

...
লাকসামে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে  সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।সোমবার (২৩ জুন) রাত ১০টায় লাকসাম পৌরসভার ভৈষকপালিয়া নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. জহিরুল ইসলাম (৩৭)। তিনি লালমাই উপজেলার পেরুল (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশারের ভাতিজা এবং আলীশ্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে। পরে কাভার্ড ভ্যানটিতে বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয়।

দুর্ঘটনার কারণে ওই সড়কে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছিলো। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও নিহতের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ার পর লালমাই হাইওয়ে থানাধীন লাকসাম ক্রসিংয়ের পুলিশ ঘটনাস্থলে আসেন।

অপরদিকে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ড ভ্যানটিতে বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন ও যাত্রীসাধারণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

ঘটনার পরপরই সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী মো. জহিরুল ইসলাম অত্যন্ত দ্রুতগতিতে আলীশ্বর থেকে লাকসাম যাচ্ছিলেন। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।এ সময় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. জহিরুল ইসলামের চাচা লালমাই উপজেলার পেরুল (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার জানান, তার বড় ভাইয়ের ছেলে জহির। সে কোরিয়াপ্রবাসী। বছরখানেক আগে দেশে এসেছে। লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত মো. সুরুজ মিয়ার মেয়েকে বিয়ে করেছে।

তার দুটি সন্তানও রয়েছে। তা ছাড়া, লাকসাম পৌর শহরে একটি বাড়িও আছে।

নিহতের চাচা আবুল বাশার চেয়ারম্যান জানান, ‘ধারণা করা হচ্ছে, তার ভাতিজা জহির আলীশ্বর গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের দেখতে লাকসাম পৌর শহরের বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেল!’

ঘটনার পরপরই সরেজমিনে গেলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, একটি ব্যস্ততম সড়কের ওপর দীর্ঘ সময় ধরে অন্ধকারে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়েছিল। এতে কাভার্ড ভ্যানের পেছনে কোনো ধরনের সাংকেতিক আলো না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ফলে বিক্ষুব্ধ লোকজন দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দিয়ে মনের ক্ষোভ নিবারণ করেছেন।

এ ব্যাপারে লালমাই হাইওয়ে থানার আওতাধীন লাকসাম ক্রসিংয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে এসেছেন। তবে পুলিশ আসার আগেই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। তিনি জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir