প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:37 AM
লালমাইয়ে ২০ পরিবারের চলাচলের রাস্তায় টিনের বেড়া
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন হাতিলোটা গ্রামের ২০টি পরিবারের চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে রাখার অভিযোগ উঠেছে একই গ্রামের মোকলেস ও তার ছেলে কালামের বিরুদ্ধে।
ভোক্তভোগী মাসুদ বলেন, আমাদের বাপ দাদার আমলের রাস্তা এটি, জোর পূর্বক তারা বেড়া দিয়েছে। আমরা বাজার খরচ করেও বাড়িতে যেতে কষ্ট হয়। শিশুরা রাস্তার বেহাল দশার কারনে ইস্কুলে যেতেও ভয় পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন, আমাদের বাড়িতে একজন মেহমানও আসেনা। কারন আসার পথ নেই। খুবই কষ্টে রয়েছি আমরা। ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠান করতে পারি না। যদি আমাদের রাস্তার বেড়াটা খুলে দিতো তাহলে দুই রাকাত নফল নামাজ পড়তাম।
স্থানীয়রা জানান, দেড় শত বছরের রাস্তায় শত্রুতার জের দরে কিছুদিন আগে টিনের বেড়া দেওয়া হয়েছে। গ্রামের শালিশি দরবার হলেও কোন প্রকার সুরাহা হয়নি।
অভিযুক্ত মোকলেস বলেন, যে জায়গায় টিনের বেড়া দিয়েছি এই জায়গার মালিক আমি এবং আমার পরিবার। পিচনে যাদের বাড়ি রয়েছে তারা খুবই খারাপ প্রকৃতির লোক আমার জন্য এবং আমার পরিবারের জন্য সন্ত্রাসী নিয়ে এসেছে। তাই তাদেরকে পথ দেবো না। যদি নিতে হয় বসে কথা বলে নিতে হবে। লালমাই থানা পুলিশের ওসি শাহ আলম বলেন, এই বিষয়টা নিয়ে থানাও অভিযোগ হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, বিষয়টি শুনলাম মাত্র বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহন করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...