প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:44 PM
সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত - ডা. তাহের
এমরান হোসেন বাপ্পি
সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক দেশের আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যূত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. পেয়ার আহমেদ সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় জামায়াতে ইসলামীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ এয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লাহ মোহাম্মদ মাছুম, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী। এনসিপির পক্ষে কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ুন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মো. মামুন মজুমদার, সদস্য হানিফ পাটোয়ারী শরীফ, খালেদ রায়হান, আরিফুল ইসলাম, ইমাম হোসেন টিপু, শিহাব উদ্দিন নিরব, সালমান বাদশা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণসচেতনতা তৈরিসহ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে জাতীয় নেতা ডা. তাহেরের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে চৌদ্দগ্রামের আপামর জনতা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...