প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:35 PM
জাতি হারাল একজন গনতন্ত্রের মানষকণ্যা রাজনৈতিক অভিভাবক
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে, সুলতানপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। বরকামতা ইউনিয়নের বাগমারা আলীম মাদ্রাসা মাঠ এবং রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আদর্শ বলেজ মাঠসহ একযোগে ৪ স্থানে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে আয়োজিত গায়েবানা জানাযায় উপস্থিত থেকে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টানা ৪ বারের নির্বাচিত সংসত সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বলেন, আমি ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াসহ ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রয়োজনে যখনই নেত্রী বেগম খালেদা জিয়াকে দেবীদ্বারে আমন্ত্রণ জানিয়েছি, তখনই তিনি আমার আমন্ত্রণ রক্ষা করেছেন। প্রথমবার গোমতী নদী ভাঙ্গনের কবলে অসহায় মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দেবীদ্বারে আসেন। দ্বিতীয়বার আসেন ‘দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ উদ্বোধনে এবং তৃতীয়বার আসেন আমার নির্বাচনী একটি সভায়। নেত্রীর সাথে আমার রাজনৈতিক জীবনের উন্নয়ন কর্মকান্ডসহ নানাকাজে স্মৃতি বিজড়িত আছেন। জাতীর এ ক্রান্তিকালে গণতন্ত্রের মানষকণ্যা নেত্রীকে হারিয়ে দেশের সুস্থ্যধারার রাজনীতির অপুরনীয় ক্ষতিসহ আমি হারিয়েছি একজন রাজনৈতিক অভিভাবক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...