প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:31 PM
কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন যাচাই দুই ও তিন জানুয়ারি
অশোক বড়ুয়া
কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই আগামী ২ ও ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে। তফসিল অনুযায়ী, আগামী ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লার সংসদীয় আসন ১ থেকে ৬ পর্যন্ত প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। অপরদিকে, আগামী ৩ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সংসদীয় আসন ৭ থেকে ১১ পর্যন্ত প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থী এবং তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুঃ রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করবেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। দায়েরকৃত আপিল আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...