প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 9:11 PM
মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা
এফএনএস:
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় সন্তান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে জিয়া উদ্যানে খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারেক রহমান। তারেক রহমান ছাড়াও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরে অন্তর্বর্তী সরকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও তিন বাহিনী প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম দেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের সদস্যরা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...