প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Dec 2025, 8:17 PM
খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই
যে ভবনে বসে সাত বছর ধরে দলের কার্যক্রম সামলেছেন খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশানের সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকালে এ শোক বই খোলা হয়েছে। এ বইয়ে কূটনীতিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ সই করতে পারবেন।
আওয়ামী লীগ শাসনামলে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকে গুলশান কার্যালয়ে বসতেন বিএনপি চেয়ারপারসন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর আগ পর্যন্ত সেখানে নিয়মিত পদচারণা ছিল খালেদা জিয়ার।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। এছাড়া বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই কর্মসূচি চলবে।
কোভিড মহামারীর সময় ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া সাময়িক মুক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল না। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেত্রী পুরোপুরি মুক্ত হলেও তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ফলে তিনি আর কার্যালয়মুখী হতে পারেননি। গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...