প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Dec 2025, 12:46 PM
কুমিল্লা-৭ (চান্দিনা ) আসনে মনোনয়ন জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রীসহ ৬ জন
সোহেল রানা, চান্দিনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর থেকে বিকাল পর্যন্ত ৫ জন প্রার্থী চান্দিনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হকের কার্যালয়ে এবং ১ জন প্রার্থী কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ,স্বতন্ত্র প্রার্থী হিসেবে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. মোশারফ হোসেন, এবং বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. জয়নুল আবেদীন।এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুফতি এহতেশামুল হক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়েও পৃথকভাবে আরও একটি মনোনয়নপত্র দাখিল করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...