প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:13 PM
কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলালের মনোনয়নপত্র দাখিল
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. অধ্যাপক শফিকুল আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকাল ৪টায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বরুড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, বরুড়া পৌর জামায়াতের আমীর শাহজালালসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত শফিকুল আলম হেলাল বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে। তিনি কুমিল্লা-৮ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...