প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:11 PM
কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস আবদুল মতিন
হোমনা প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও প্রাক্তন সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির পদবঞ্চিত তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিতাস উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। পরে দুপুরে হোমনা উপজেলায় আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে হোমনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া।
কুমিল্লা-২ আসনে ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে বিএনপি কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার অধ্যক্ষ সেলিম ভূইঁয়াকে মনোনয়ন দেন। এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন,এ আসন থেকে কখনও বহিরাগত প্রার্থী জিততে পারেনি। আমাদের দাবীছিল হোমনা তিতাস উপজেলা থেকে যেন মনোনয়ন দেয়া হয়। কিন্ত তা করা হয়নি। তাই দলের তৃণমূলের নেতাকর্মীর চাপে আমাকে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...