প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:02 PM
সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মেডিসিন, বাজি, শাড়ি, কসমেটিকস সামগ্রী ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...