প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 10:51 PM
নাঙ্গলকোটে জমি দখল ও মাটি লুটের অভিযোগে মানববন্ধন
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের মোড্ডা গ্রামের আব্দুর রহিমের বিরুদ্ধে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীর জমি দখল করে রাতের আঁধারে একই জমিতে দু’টি রাস্তা নির্মাণ, মাটি লুট করে বিক্রি ও উল্টো জমির মালিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রবিবার বিকেলে হাসানপুর বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ভূক্তভোগী বেলাল হোসেন মৌকরা ইউনিয়নের পৌঁছির গ্রামের মৃত আছলাম মিয়ার ছেলে। একই ইউনিয়নের গোমকোট পূর্ব বাজারে মোড্ডা মৌজায় ব্যবসায়ী বেলাল হোসেন ২০১৩ সালে ২৯ শতক জমি ক্রয় করেন। গত ১ বছর পূর্বে বেলাল হোসেন তার ক্রয়কৃত জমিতে ১০ লক্ষ টাকা খরচ করে মাটি ভরাট করেন। ওই ভরাটকৃত জমির মাটি গত এক সপ্তাহ পূর্বে গভীর রাতে আব্দুর রহিম ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে একই জমিতে ২টি রাস্তা নির্মাণ ও কিছু মাটি বিক্রি করে পেলেন এবং পরবর্তীতে বেলাল হোসেন ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় অভিযুক্ত আব্দুর রহিম ও তার লোকজন। এ নিয়ে ব্যবসায়ী বেলাল হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানা ও নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভোগী ব্যবসায়ী বেলাল হোসেন, তার পুত্র আরিফুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আলী আজগর সুলাইমান, যুবদল নেতা আবুল কাশেম। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ সেন্টু, প্রচার সম্পাদক কবির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবু জাফর, সমাজ সেবক শর্ফিকুর রহমান, মৌকরা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আব্দুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনের জমির মাটি ফেরত-সহ ক্ষতিপূরণের দাবি জানান।
অভিযুক্ত আব্দুর রহিম বলেন, আমি এ রাস্তার কাজ করি নাই, কাজ করেছে তপৈয়া গ্রামের নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন বলেন, আমি ইউনিয়ন পরিষদ সচিবের নিকট থেকে বরাদ্দ নিয়ে রেকর্ডকৃত রাস্তায় মাটি ভরাট করেছি। মৌকরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদার বলেন, ওই রাস্তায় কোন বরাদ্দ দেয়া হয়নি। তবে এলাকাবাসীর আবেদনের আলোকে রেকর্ড থাকলে ওই রাস্তায় বরাদ্দ দিবো বলেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...