প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:48 AM
কনকনে শীতে কাঁপছে মানুষ, কম্বল নিয়ে হাজির লালমাই ইউএনও
মাসুদ রানা, কুমিল্লা
শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাসমান ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
সরকারের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাগমারা বাজার রেললাইন সংলগ্ন এলাকায় ভাসমান পরিবার ও আশপাশের বিভিন্ন স্থানে শতাধিক কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা আলেক হোসেন, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন প্রমুখ। বতরণ শেষে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, এই শীতে শীতার্ত কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কার্যক্রমটি পর্যায়ক্রমে চলমান থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...