প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Dec 2025, 9:35 PM
জয় দিয়ে বিপিএল শুরু করলো ঢাকা ক্যাপিটালস
উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করল রাজধানীর দলটি। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রান করে রাজশাহী। জবাবে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ঢাকার। সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। ৪ বলে মাত্র ১ রান করেন তিনি। আরেক ওপেনার উসমান খান আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৪ রান। আর মাত্র ১২ রান আসে দলনেতা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। টপঅর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ইনিংসটি খেলেন আব্দুল্লাহ আল মামুন। মূলত দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিই খেলেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ৪৫ রান। আর নাসির হোসেন করেন ১৯ রান। শেষদিকে নেমেই ঝড়ো ব্যাটিং উপহার তেন সাব্বির রহমান রুম্মন। শামিম হোসেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১৩ বলে ১৭ রানে শামীম ও ১০ বলে ২১ রানে সাব্বির অপরাজিত থাকেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান। পরের উইকেটে নামা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেই নিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু জুটিটা বড় করা হয়নি। ২০ রান করে থামেন তানজিদ। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। লো-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৬ রান। তাতেই অল্প রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দেন তিনি। এ ছাড়া দুটি উইকেট নেন নাসির হোসেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...