প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:56 PM
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে নাকাল কুমিল্লার জনজীবন
নিজস্ব প্রতিবেদক
বুধবার কুমিল্লায় সকাল থেকেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় এবং ঘন কুয়াশার সঙ্গে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। চলতি মাসে শীতের আবহাওয়ার মধ্যে আজকের শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। দিনব্যাপী সূর্যের আলো না থাকায় ও ঘন কুয়াশাচ্ছন্ন বাতাসের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। শুভ বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় শহরে মানুষের চলাচলও তুলনামূলকভাবে কম দেখা গেছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আরিফ জানান, ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে দিনভর সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
এদিকে, শীতের প্রকোপে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গতকাল বৃহস্পতিবার দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। গত কয়েকদিন ধরেই ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপটে নগরজীবনে ভোগান্তি বেড়েছে। কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচলেও ধীরগতি দেখা যায়। দুপুরে রোদ উঠলেও সূর্যের তাপ খুব একটা অনুভূত হচ্ছে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...