প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:32 AM
কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক-এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তোমাদের মত যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলাম। তোমরা জাতির ভবিষ্যৎ। একটি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে যা আমরা প্রত্যক্ষ করেছি জুলাই বিপ্লবে। কলম-কালি রেখে তারা কিভাবে মহাসড়কগুলোতে তাদের প্রতিভা দেখিয়েছে। আমরা এই কলেজসহ দেশের সকল শিক্ষার্থীদের সমৃদ্ধ কামনা করছি।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রিপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাসেল, সদস্য ইব্রাহিম খান, জাকির হোসেন, কলেজ প্রশাসনিক কর্মকর্তা মুনসুর হিল্লাল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা বার্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন আশরাফী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...