প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:50 PM
লালমাইয়ে কৃষি জমির মাটি কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় আবাদি জমির মাটি কেটে বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ী থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কৃষি জমির মালিক সেলিম আহমেদ , সরকারি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত করে ট্রাক্টর দিয়ে জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করছিলেন। এতে একদিকে আবাদি ফসলি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারি সড়কও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। অভিযান পরিচালনায় সহযোগিতা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। । অভিযানে ফসলি জমির মাটি কাটার দায়ে জমির মালিক সেলিম আহমেদকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ‘ফসলি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়।’ তিনি আরো বলেন, 'পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...