প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Dec 2025, 9:45 PM
চান্দিনা উপজেলা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা, পৌরসভা ও একটি ইউনিয়ন পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন- আমাদের দেশের প্রশাসনিক কাঠামোর সবচেয়ে নিম্নস্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ যদি ভালভাবে চলে আমাদের দেশও সুন্দর ভাবে চলবে। মাধাইয়া ইউনিয়ন পরিষদের অবকাঠামো ও পরিবেশ ভাল আছে।
মহাসড়কের উপর হাট-বাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন- সড়ক ও মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে সেখান থেকে খাজনা আদায়ের এখতিয়ার নেই বাজার ইজারাদারের। সড়ক-মহাসড়কের উপর হাট-বাজার অপসারণ করার জন্য শুধু প্রশাসন দায়িত্ব পালন করলে হবে না। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
পরে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন শেষে উপজেলা চত্তরে বৃক্ষরোপন করেন এবং পৌরসভা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) মো. মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...