প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:58 PM
নাঙ্গলকোটে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ইব্রাহিম। ঘটনাটি ঘটেছে, বুধবার ভোরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডায় গ্রামের পশ্চিম পাড়ায় ইস্রাফিল মেম্বারের বাড়িতে। আগ্নিকান্ডে ইব্রাহিমের নগদ টাকা,স্বর্ণালংকার ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায় । এতে তার আনুমানিক ক্ষতি প্রায় ২০লক্ষ টাকা বলে ইব্রাহিম দাবি করেন।
জানা যায়, হাজী ইব্রাহিম পুত্রবধুসহ দুই নাতীন নিয়ে ঘুমিয়ে ছিলেন। এসময় বাড়ীর ইস্রাফিল মেম্বারের স্ত্রী ফজরের নামাজ পড়তে এসে দেখেন তার বাসুর ইব্রাহিমের ঘর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এক পর্যায়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশেপাশের বাড়ীর লোকজনকে তিনি ঘুম ডেকে তোলেন। পরে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নেভানোর আগেই ইব্রাহিমের নগদ দু‘লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও কাপড় চোপড়সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ইব্রাহিম বলেন, আমরা গভীর ঘুমে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখতে পাই ঘরে আগুন জ্বলছে। এতে নগদ দু‘লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড়সহ আসবাবপত্র, ভোটার আইডি কার্ড , জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র ছাই হয়ে যায়। এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন,ক্ষতিগ্রস্ত পরিবার ডকুমেন্টসহ আবেদন করলে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবো। পরে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে সহায়তা দেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...