প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:43 PM
প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দেওয়া সেই কেন্দ্র স্থগিত, আলিয়ায় স্থানান্তরের নিদের্শ
জাহিদ পাটোয়ারী
কুমিল্লা সদর দক্ষিণে ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় শিক্ষকের উপস্থিতিতে প্রকাশ্যে বই-খাতা খুলে পরীক্ষার হলে লিখছেন শিক্ষার্থীরা। রুপসী বাংলাসহ বিভিন্ন গণমাধ্যে এই সংবাদ প্রকাশের পর ওই পরীক্ষা কেন্দ্র স্থগিতসহ স্থানান্তের নিদের্শ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ বরাবর এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশ প্রাপ্তির বিষয়টি মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুস নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সংবাদ প্রকাশের পরপরই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেনকে আহ্বায়ক করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা ২০২৪ এ নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র (কেন্দ্র কোড ৩২২৪) স্থগিত করা হলো। পরবর্তী পরীক্ষাসমূহ কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে (কেন্দ্র কোড ৩২২০) অনুষ্ঠিত হবে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে অবগত করার নিদের্শ দেওয়া হয়।
আরও উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও আয়-ব্যয় হিসাবসহ অন্যান্য সংশ্লিষ্ট সকল কাগজপত্র কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা অধ্যক্ষের কাছে ২৪ ডিসেম্বর এর মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও পরীক্ষার্থীরা প্রকাশ্যে বই দেখে পরীক্ষার খাতায় লিখার বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুসকে লিখিত বক্তব্য জানানোর জন্য বলা হয়েছে।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে ই-মেইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশটি পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা অধ্যক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আজ সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে।
কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা গোলাম মোস্তফা বলেন, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। সকল কাগজপত্র আজ রাতেই বুঝিয়ে দেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...