প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:38 PM
সাতরা ক্যানসার আক্রান্ত জাইরিনের পাশে ইনসাফ হাউজিং
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সাতরা এলাকার ক্যানসার আক্রান্ত নারী জাইরীনের চিকিৎসা ব্যয় নির্বাহে অর্থ সহায়তা প্রদান করেছে ইনসাফ হাউজিং ও ডেভেলপমেন্ট কোম্পানি। সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান এ, কে, এম এমদাদুল হক মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আখতার হোসেন জাইরীনের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ সোহেল, কামাল উদ্দিন এবং জাইরীনের শাশুড়ী পেয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইনসাফ হাউজিং কর্তৃপক্ষ জানান, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...