প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:30 PM
কুমিল্লা-৯ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ (নির্বাচনী এলাকা-২৫৭) আসনের লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম'কে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মো.আবুল কালাম এর হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, বিএনপির নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র সূত্রে জানা যায়, মো.আবুল কালাম এর ভোটার নম্বর ১৯০০৪৫৫৮৩৪৮৫ । মনোনয়নপত্রে তারিখ উল্লেখ রয়েছে ২০ ডিসেম্বর ২০২৫ এবং এতে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৯ আসনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা বাড়িয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আগে থেকেই জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মী ও বিশিষ্ট জনদের অংশগ্রহনে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতিও চলছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মো.আবুল কালাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল যে আস্থা আমার ওপর রেখেছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। কুমিল্লা-৯ আসনের জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনীতি ও কর্মসূচি নিয়ে আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও মাঠে থাকব।
এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সভার আয়োজন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...