প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:24 AM
কুমিল্লা আর্ট নার্সিং কলেজের ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন
শ্যামল বড়ুয়া ববি
চট্টগ্রাম বিভাগের প্রথম প্রতিষ্ঠিত কুমিল্লা পদুয়ার বাজারস্থ বেসরকারি নার্সিং কলেজ আর্ট নার্সিং কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং কোর্সের এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ওরিয়েন্টেশন,অত্র কলেজের অডিটোরিয়ামে গত ২৩ জুন অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামরুল হাসান মোছাফ্ফা এর সভাপতিত্বে, অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি আর্ট নার্সিং কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ জহিরুল ইসলাম মহোদয়,বিশেষ অতিথি ছিলেন,কলেজের পরিচালক জনাব শেখ আবদুল মান্নান,ভাইস প্রিন্সিপাল লাইলী আক্তার,ছাত্র ছাত্রী মধ্যে বক্তব্য রাখেন বিএসসি ১ম বর্ষের ছাত্রী জেনি ঘোষ, বিএসসি ৩য় বর্ষের ছাত্র শাহপরান,সঞ্চালনা করেন ডিপ্লোমা ২য় বর্ষের ছাত্র আজিম হোসাইন,অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম বলেন,চট্টগ্রাম বিভাগে প্রথম বেসরকারি কলেজ আর্ট নার্সিং কলেজ। সুন্দর, মনোরম , সুরক্ষিত ও সুন্দর যোগাযোগ ব্যবস্থা,ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে কলেজটি স্থাপিত হওয়ায় এ অঞ্চলে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পড়াশোনা ও ফলাফলে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১ম স্থান ধরে রেখেছে,ভালো ফলাফলকারীদের জন্য বেতন মওকুফ ও বৃত্তির ব্যবস্থা আছে ।
বিশেষ অতিথি বক্তব্যে পরিচালক শেখ আবদুল মান্নান বলেন,অকাঠামো, ল্যাব,লাইব্রেরি,কম্পিউটার ল্যাব সহ সকল সুযোগ সুবিধা এই কলেজে বিদ্যমান,এই প্রথম ছেলেমেয়েদের ইন্টার্নীর সময় বেতন দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে,ভালো ফলাফলে রয়েছে বেতন মওকুফ ও বৃত্তির ব্যবস্থা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...