প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:52 PM
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আলমগীরসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মো. আলমগীর (৪২) ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীনের নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে। তার সহযোগী বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার, বেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করে নেয়। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে।
এ ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ অন্যান্য সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
ডাকাত দলের প্রধান আলমগীর গ্রেপ্তার হওয়ায় মাধবপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে তাঁরা আতঙ্কের মধ্যে বসবাস করছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...