প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Dec 2025, 7:34 PM
নতুন রূপে ধরা দিলেন জয়া
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া। বছর শেষে শীতের আমেজ যখন চারিদিকে, ঠিক তখনই নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের ‘ডিসেম্বর মুড’-এ। ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেসটি। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণভাবে। গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির কালার টোনের সঙ্গে একটি সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু 'স্টেটমেন্ট' পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিংটিতে। বরাবরের মতোই জয়ার এই লুকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...