প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:24 PM
চাঁদপুরে ওসমান হাদীর গায়েবানা জানাজা ও প্রতীকী বিক্ষোভ
কাজী নজরুল ইসলাম
ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।এর আগে ঢাকায় অনুষ্ঠিত হাদীর জানাজা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিতদের জন্য সম্প্রচার করা হয়। গায়েবানা জানাজার নামাজের আগে দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...