...
শিরোনাম
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১ ⁜ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন ⁜ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু ⁜ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান ⁜ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি ⁜ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের ⁜ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান ⁜ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ⁜ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার ⁜ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী ⁜ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প ⁜ এ সপ্তাহের ওটিটি ⁜ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Dec 2025, 10:54 PM

...
কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি আজ জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় News Image

এফএনএস

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কঠোর নিরাপত্তায় মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।

হাদির মরদেহ দেশে পৌঁছানোকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে যান।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...

হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১

ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে  যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...

কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড  ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
➤ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
➤ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
➤ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
➤ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
➤ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
➤ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
➤ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান
➤ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
➤ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
➤ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
➤ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
➤ এ সপ্তাহের ওটিটি
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir