প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Dec 2025, 10:19 PM
দেবিদ্বারে বিদ্যুতের শর্ট সার্কিটে রিকশাচালকের বসতঘর পুড়ে ছাই
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাইলচর গ্রামের বাসিন্দা রিকশা ড্রাইভার মোঃ বাবুল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা হঠাৎ ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত মোঃ বাবুল মিয়া জানান, আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তিনি পরিবারসহ চরম বিপাকে রয়েছেন। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে মুরাদনগর থানার ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
আয়েশা আক্তার।। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা ওয়াস...
কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন
আয়েশা আক্তার।। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে গুরুত্ব...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জো...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রা...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্...
কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
আয়েশা আক্তারকুমিল্লায় জেলা তথ্য অফিসের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ...
আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্...
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড...