প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Feb 2026, 12:14 AM
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই ভোট দেওয়ার তাগিদে রাজধানী ঢাকা ও বন্দর নগর চট্রগ্রাম থেকে কুমিল্লা হয়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন হাজারো মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুর থেকেই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ঈদের মতো আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে এবং কাল বুধবার এই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাস ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে । বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই দুই-তিন দিনের বাড়তি ছুটি নিয়ে পরিবারসহ গ্রামের পথে রওনা দিয়েছেন।
অনেক ভোটারই জানিয়েছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় যাতায়াতের এই বাড়তি কষ্টটুকুকে তারা আনন্দের সাথেই মেনে নিচ্ছেন। কেবল বাস বা
সিএনজি নয় বরং ব্যক্তিগত গাড়ির চাপও ক্রমান্বয়ে বাড়ছে। কুমিল্লা থেকে চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর সড়কগুলোতেও বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই গণমুখী যাত্রা প্রমাণ করছে যে সাধারণ মানুষ এবারের নির্বাচনকে তাদের ভাগ্য পরিবর্তনের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যাতে ঘরমুখো মানুষ কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...