প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Feb 2026, 12:10 AM
নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদের
নিজস্ব প্রতিবেদক
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে গতকাল বিকাল চারটায় সংবাদ সম্মেলনে একথা বলেন কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা মহানগরীর জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৯ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দুল গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালানো হয়। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনা করেন মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আইআর আশিক আহমেদ শাহীনসহ অন্য নেতারা।
লিখিত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, ৯ ফেব্রুয়ারি বড়দুল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল চলাকালে ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মিছিলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে ফারুক ও আলুল বাশারের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় বলেও দাবি করা হয়।
হামলায় শাহজালাল সাঈম নামে এক কর্মী গুরুতর আহত হন। তার মাথায় আঘাত করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া ফারুক, মাহবুবসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
ভোটারদের উদ্দেশে প্রার্থী বলেন, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। কোনো অপচেষ্টা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বানও জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...