প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:19 PM
চান্দিনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ৬টায় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চান্দিনা থানা প্রশাসন, চান্দিনা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
সকাল ৮টায় চান্দিনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন বাহিনীর সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে স্থানীয় শিল্পীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...