প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:10 AM
তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণী, সম্ভাবনাময় উদ্যোক্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান।
এসময় তিনি বলেন- দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দেওয়া গেলে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারবেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাকিউর রহমান এবং যমুনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
যমুনা ব্যাংক মনোহরগঞ্জ শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ডাচ-বাংলা ব্যাংকের মনোহরগঞ্জ সাব-ব্রাঞ্চের নির্বাহী কর্মকর্তা নয়ন চন্দ্র নাথের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই এবং সোনালী ব্যাংক মনোহরগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জামানতবিহীন ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার আওতায় এনে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...