প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:20 PM
মুরাদনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লা মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ৮টায় মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...