...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:19 PM

...
নানা আয়োজনে বুড়িচংয়ে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা News Image

কাজী খোরশেদ আলম

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার,  এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরেশদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

এরপর কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর এডভোকেট মোঃ মোবারক হোসাইন এর নেতৃত্বে বুড়িচং উপজেলায় বিজয় মিছিল করা হয়। এ সময় উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা  বশির আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বীর প্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়াও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা এবং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণ কুচকাওয়াজে অংশগ্রহণ করে। দুপুর ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদযোগে বালিশ খেলা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণী করা হয়। দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এর নেতৃত্বে বিজয় মেলা পরিদর্শন করা হয়েছে। দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লক্সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠাণে বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বীর প্রতিক আবদুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন প্রমুখ। এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,  যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

যোহর নামাজ শেষে পর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ রাসেল সারওয়ার এর তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মুফতি আবু মূসা।  বিকাল ৩ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং উপজেলার বিভিন্ন মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস এক উৎসবমুখর, গৌরবোজ্জ্বল ও স্মরণীয় পরিবেশে উদযাপিত হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir